Menu

Report

Human rights observation

See More

HR Education

Know your rights

See More

Media

Hrss in social media

See More

July Mass Uprising

July August Mass Uprising

See More

News

Latest News and Blog

Latest Articles

No Data Found!

Media

HRSS In Media

Image

নির্বাচনের দিন সারাদেশে ৩৯৩টি অপরাধমূলক ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণার পর দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সংঘাত ও সহিংসতার ঘটনায় তিন জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছে বলে তথ্য তুলে ধরেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। এসব ঘটনায় অন্তত ৩৫০টি অফিস, ব্যবসায় প্রতিষ্ঠান ও ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। রোববার জাতীয় প্রেসক্লাবে 'জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ও নির্বাচন পর্যবেক্ষণ পরবর্তী সংবাদ সম্মেলন' শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরে সংস্থাটি। এইচআরএসএস জানায়, নির্বাচন পরবর্তী সহিংসতার পৃথক তিনটি ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মুন্সিগঞ্জে, একজন বাগেরহাটে এবং একজন ময়মনসিংহের হালুয়াঘাটে (শিশু) প্রাণ হারিয়েছেন। এছাড়া নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে 'শাপলা কলি' প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে তিন সন্তানের জননীকে (৩২) ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্বাচনের দিন সারাদেশে জাল ভোট, পোলিং এজেন্টকে বের করে দেওয়া, ব্যালট বাক্স ছিনতাই, প্রার্থীকে মারধর, অগ্নিসংযোগসহ ৩৯৩টি অপরাধমূলক ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ভোটের দিন ১০৫টি সংঘর্ষের ঘটনায় ১৪৫ জন আহত হলেও দেশজুড়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এর বাইরে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ প্রক্রিয়া অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংস্থাটির পর্যবেক্ষণে উঠে আসে। ভোটের দিন ৫০ জনকে আটক, ১৩ জন প্রিসাইডিং ও পোলিং অফিসারকে প্রত্যাহার পাশাপাশি ৫৫টি কারাদণ্ড ও জরিমানার ঘটনা, পাঁচ জন সাংবাদিক আহত হওয়া, তিনটি কেন্দ্রের ভোট বাতিল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ৬৪টি অপতথ্য ছড়ানোর ঘটনা ঘটেছে বলে সংস্থাটির প্রতিবেদনে উঠে আসে। এছাড়া তফসিল ঘোষণার পর থেকে ১১ই ফেব্রুয়ারি অর্থাৎ নির্বাচনের আগের দিন পর্যন্ত ২৫৪টি সহিংসতার ঘটনায় পাঁচ জন নিহত এবং এক হাজার ৬৫০ জন আহত হয়েছেন। এই সময়ে ২৪ জন গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি দুই শতাধিক স্থাপনায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।