Career
জেলা সমন্বয়ক নিয়োগ- মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত করার জন্য যুব সচেতনতা ও সক্ষমতা তৈরি কর্মসূচী
নিয়োগ বিজ্ঞপ্তি
মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত করার জন্য যুব সচেতনতা ও সক্ষমতা তৈরি কর্মসূচী
জেলা সমন্বয়ক নিয়োগ
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)–এর উদ্যোগে বাস্তবায়নাধীন “মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত করার জন্য যুব সচেতনতা ও সক্ষমতা তৈরি” কর্মসূচীর আওতায় ঢাকা, সিলেট ও চট্টগ্রাম জেলায় জেলা সমন্বয়ক পদে নিয়োগের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
প্রতিটি জেলা থেকে ০১ জন করে মোট ০৩ জন জেলা সমন্বয়ক নিয়োগ দেওয়া হবে।
নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
- পদের নাম: জেলা সমন্বয়ক (District Coordinator)
- পদসংখ্যা: ০৩ জন
- নির্ধারিত জেলা: ঢাকা, সিলেট ও চট্টগ্রাম
- কর্মসূচীর মেয়াদ: ০৯ মাস
- কাজের ধরন: খণ্ডকালীন
- কর্মঘণ্টা: প্রতিদিন আনুমানিক ০৪ ঘণ্টা
- কর্মস্থল: নিজ জেলা/সংশ্লিষ্ট এলাকায়
- মাসিক সম্মানী: ১০০০০–১২,০০০ টাকা
দায়িত্ব ও কাজের ক্ষেত্র
নিয়োগপ্রাপ্ত জেলা সমন্বয়কগণ সংশ্লিষ্ট জেলায় কর্মসূচীর কার্যক্রম বাস্তবায়ন, যুব স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয়, মানবাধিকার বিষয়ক সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা এবং কর্মসূচীর সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণে ভূমিকা পালন করবেন।
সুযোগ-সুবিধা
- মানবাধিকার সুরক্ষা ও প্রচারে মাঠপর্যায়ে সরাসরি কাজ করার সুযোগ;
- যুব নেতৃত্ব, সমন্বয় ও কর্মসূচী ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা অর্জন;
- মানবাধিকার ও উন্নয়নমূলক কার্যক্রমে পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ;
- কর্মসূচী সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণ/কর্মসম্পাদন সনদপত্র প্রদান;
- উচ্চশিক্ষা, মানবাধিকার এবং এনজিও/উন্নয়ন খাতে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে কার্যকর অভিজ্ঞতা অর্জনের সুযোগ।
যোগ্যতা ও শর্তাবলি
১. প্রার্থীকে ন্যূনতম অনার্স ৪র্থ বর্ষে অধ্যায়নরত বা অনার্স পাস হতে হবে।
২. ঢাকা, সিলেট অথবা চট্টগ্রাম জেলার অধিবাসী হতে হবে অথবা সংশ্লিষ্ট জেলায় অধ্যয়নরত হতে হবে।
৩. মানবাধিকার, সামাজিক উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও যুবসম্পৃক্ত কর্মকাণ্ডে আগ্রহ থাকতে হবে।
৪. সংশ্লিষ্ট এলাকায় কার্যক্রম পরিচালনা ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করার সক্ষমতা থাকতে হবে।
৫. দায়িত্বশীলতা, যোগাযোগ দক্ষতা, সময়ানুবর্তিতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
৬. ব্যক্তিগত ল্যাপটপ/ডেস্কটপ থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন প্রক্রিয়া
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিচের আবেদন লিংকে গিয়ে অনলাইন আবেদন ফর্ম পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
*আবেদন লিংক: https://forms.gle/K28YVjgZcWis2HbAA
যোগাযোগ
মোবাইল: ০১৭৯৭৩৪৭৬৭৭ , ০১৭৯১২২৭৪২০
ই-মেইল: [email protected]
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)
মানবাধিকার সুরক্ষা, সচেতনতা ও যুব নেতৃত্ব বিকাশে অঙ্গীকারবদ্ধ
জয়েন হতে নিচের লিংকে গিয়ে গুগল ফর্মটি পূরণ করুন -
Google Form Link: https://forms.gle/K28YVjgZcWis2HbAA
