Menu

Internship

ইন্টার্নশিপ নিয়োগ বিজ্ঞপ্তি- সেপ্টেম্বর ২০২৬

ইন্টার্নশিপ নিয়োগ বিজ্ঞপ্তি

মানবাধিকার সুরক্ষা ও সমুন্নতকরণে তরুণদের অংশগ্রহণের সুযোগ

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (HRSS) একটি অরাজনৈতিক, অলাভজনক ও বাংলাদেশভিত্তিক বেসরকারি মানবাধিকার প্রতিষ্ঠান। মানুষের জীবন, স্বাধীনতা, সমতা, মর্যাদা ও মৌলিক অধিকার সুরক্ষা এবং মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে HRSS নিয়মিতভাবে পর্যবেক্ষণ, গবেষণা, প্রশিক্ষণ, সচেতনতা সৃষ্টি ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছে।

মানবাধিকার বিষয়ে জ্ঞান অর্জন, বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যতে মানবাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষায় পেশাগত ক্যারিয়ার গড়ে তুলতে আগ্রহী তরুণদের জন্য HRSS ইন্টার্নশিপের সুযোগ প্রদান করছে।

📌 ইন্টার্নশিপের বিবরণ

- পদ: ইন্টার্ন
- পদসংখ্যা: ০২ জন
- মেয়াদ: ০৬ মাস
- কর্মঘণ্টা: প্রতিদিন ৩–৪ ঘণ্টা
- অফিসে উপস্থিতি: সপ্তাহে ন্যূনতম ২ দিন

🎯 ইন্টার্নশিপের মাধ্যমে যা শেখার সুযোগ থাকবে

১. মানবাধিকার, নাগরিক অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন।
২. মানবাধিকার মনিটরিং, তথ্য সংগ্রহ, ডকুমেন্টেশন, গবেষণা ও রিপোর্ট প্রস্তুতকরণে বাস্তব অভিজ্ঞতা অর্জন।
৩. প্রশিক্ষণ ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে পেশাগত ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি।
৪. মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, সচেতনতা সৃষ্টি ও অধিকার সুরক্ষায় সরাসরি অবদান রাখার সুযোগ।
৫. যোগাযোগ, নেতৃত্ব, টিমওয়ার্ক, লেখালেখি ও ডিজিটাল দক্ষতা উন্নয়নের সুযোগ।
৬. সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্নকারীদের অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হবে।

✅ যোগ্যতা ও শর্তাবলি

১. ন্যূনতম স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে।
২. মানবাধিকার, নাগরিক অধিকার, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও জনকল্যাণমূলক কাজে আগ্রহ থাকতে হবে।
৩. প্রতিদিন ৩–৪ ঘণ্টা দায়িত্ব পালনের জন্য সময় দিতে সক্ষম হতে হবে।
৪. সপ্তাহে কমপক্ষে ২ দিন HRSS-এর অফিসে উপস্থিত থাকতে হবে।
৫. নিজস্ব ল্যাপটপ/কম্পিউটার থাকতে হবে।
৬. ইংরেজি ভাষা ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।
৭. যোগাযোগ, নেতৃত্ব, দলগতভাবে কাজ করার সক্ষমতা ও দায়িত্বশীলতার মানসিকতা থাকতে হবে।
৮. মানবাধিকার ও পেশাগত নৈতিকতার প্রতি প্রতিশ্রুতিশীল হতে হবে।

🗓️ আবেদনের শেষ তারিখ

১৫ সেপ্টেম্বর ২০২৬

📝 আবেদন প্রক্রিয়া

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিচের লিংকে প্রবেশ করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে:

"অনলাইন আবেদন ফর্ম"
আবেদন লিঙ্কঃ- https://forms.gle/SBxaKbVBLxwaiPpV9

📞 যোগাযোগ

মোবাইল: +০১৭৯৭৩৪৭৬৭৭, +০১৭৯১২২৭৪২০
ই-মেইল: [email protected]

জয়েন হতে নিচের লিংকে গিয়ে গুগল ফর্মটি পূরণ করুন -