Menu

Volunteer

স্বেচ্ছাসেবক নিয়োগ বিজ্ঞপ্তি- সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাসেবক নিয়োগ বিজ্ঞপ্তি

“মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত করার জন্য যুব সচেতনতা ও সক্ষমতা তৈরি” কর্মসূচী,

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)
মানবাধিকার বিষয়ে যুবসমাজের সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের সক্ষমতা উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে “মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত করার জন্য যুব সচেতনতা ও সক্ষমতা তৈরি” কর্মসূচী বাস্তবায়ন করছে।

এই কর্মসূচীর আওতায় ঢাকা, সিলেট ও চট্টগ্রাম জেলার আগ্রহী ও দায়িত্বশীল যুবকদের মধ্য থেকে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হওয়ার জন্য আবেদন আহ্বান করা হচ্ছে।

📍 জেলা ও স্বেচ্ছাসেবক সংখ্যা

- ঢাকা: ৩০ জন
- সিলেট: ৩০ জন
- চট্টগ্রাম: ৩০ জন
- সর্বমোট: ৯০ জন

⏳ কর্মসূচীর মেয়াদ

১০ মাস

স্বেচ্ছাসেবক হিসেবে যা পাবেন

১. প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে মানবাধিকার বিষয়ে জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ।
২. মানবাধিকার সুরক্ষা ও প্রচারে সরাসরি অংশগ্রহণ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ।
৩. কর্মসূচী সফলভাবে সম্পন্নকারী স্বেচ্ছাসেবকদের সনদপত্র প্রদান।
৪. ভবিষ্যতে এইচআরএসএস-এর স্বেচ্ছাসেবী নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ।
৫. মানবাধিকার, উন্নয়ন ও NGO/Development Sector-এ ক্যারিয়ার গঠনে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ।
৬. নেতৃত্ব, যোগাযোগ, দলগত কাজ, মানবাধিকার পর্যবেক্ষণ ও সচেতনতা কার্যক্রমে প্রায়োগিক দক্ষতা উন্নয়নের সুযোগ।

✅ আবেদনের যোগ্যতা

১. স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে।
২. ঢাকা, সিলেট অথবা চট্টগ্রাম জেলার অধিবাসী অথবা সংশ্লিষ্ট জেলায় অধ্যয়নরত/স্নাতক সম্পন্নকারী হতে হবে।
৩. মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, সমতা ও বৈষম্যবিরোধী কার্যক্রমে আগ্রহী হতে হবে।
৪. দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সামাজিক কাজে অংশগ্রহণের আগ্রহ থাকতে হবে।
৫. কর্মসূচীর বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের মানসিকতা থাকতে হবে।

📅 আবেদনের শেষ তারিখ

১৮ সেপ্টেম্বর ২০২৬

📝 আবেদন প্রক্রিয়া

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিচের লিংকে প্রবেশ করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আবেদন লিংক: https://forms.gle/XSxAWkn5iP7g9kxQ9

📞 যোগাযোগ

মোবাইল: ০১৭৯১২২৭৪২০, ০১৭৯৭৩৪৭৬৭৭
ই-মেইল: [email protected]

আপনার জ্ঞান, সময় ও উদ্যোগ—একজন মানুষের অধিকার রক্ষায় পরিবর্তনের শক্তি হতে পারে।

মানবাধিকার রক্ষায় তরুণদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর সঙ্গে যুক্ত হোন। 

জয়েন হতে নিচের লিংকে গিয়ে গুগল ফর্মটি পূরণ করুন -